ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • করোানায় ঝালকাঠির অন্তসত্তা নারী ম্যজিস্ট্রেটের মৃত্যু

    করোানায় ঝালকাঠির অন্তসত্তা নারী ম্যজিস্ট্রেটের মৃত্যু
    ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ২৯ বছর বয়সী ওই ম্যাজিস্ট্রেটের মৃত্যু হয়।

    তিনি ৭ মাসের অন্তসত্তা অবস্থায় গত ১২ জুলাই করোনা আক্রান্ত হন। তারা স্বামী কে এইচ এম ইমরানুর রহমান একই আদালতের ম্যাজিস্ট্রেট। তিনিও করোনায় আক্রন্ত।

    বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রধান সমন্বয়ক ও সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ এস এম মনিরুজ্জামান।

    তিনি বলেন, সানিয়া আক্তার ও তার স্বামী কে এইচ এম ইমরানুর রহমান গত ১২ জুলাই ঝালকাঠীতে র‌্যাপিট এন্টিজেন টেস্ট করলে তারা উভয়ই করোনা পজেটিভ হন। কে এইচ এম ইমরানুর রহমানের শারীরিক অবস্থায় ভাল থাকলেও তার সাত মাসের অন্তসত্তা স্ত্রী খুবই অসুস্থ্য ছিলেন। তাকে ওই দিনই ঝালকাঠী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    পরবর্তিতে তার শারিরিক অবস্থা অবনতি হলে তাকে ১৬ জুলাই রাত ৭টা ৩০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকের কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ৫ম তলায় ভর্তি করা হয়। অতঃপর বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ