ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ববি শিক্ষক সমিতির উদ্যোগে আয়কর রিটার্ন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত 

    ববি শিক্ষক সমিতির উদ্যোগে আয়কর রিটার্ন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়কর রিটার্ন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আয়কর রিটার্ন দাখিল বিষয়টি সহজভাবে সমাধানের জন্য অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

    আয়োজক শিক্ষক সমিতি জানান, এ বছর ৩০ নভেম্বরের মধ্যে টি আই এন নম্বরধারী ও নতুন করদাতা হিসাবে যারা শনাক্ত হন তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে । আয়কর রিটার্ন ফাইল তৈরির করতে গিয়ে অনেকেই বেশ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এবার এই করোনা মহামারীর বিশেষ বাস্তবতায় কর অফিসে গিয়ে  এ বিষয়ে খোঁজ খবর নেওয়া কঠিন। তাই বিশেষজ্ঞদের নিয়ে ওয়েবিনারটি আয়োজন করা হয়েছে। 

     ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন  বরিশাল অঞ্চলের আয়কর কমিশনার মোহাম্মদ মোস্তফা। 

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল (এফ সি এ)। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি  ড. আব্দুল্লাহ আল মাসুদ। ওয়েবিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, সিনিয়র কর্মকর্তাবৃন্দ, বরিশাল অঞ্চলের কর অফিসের কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন।  শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.  মোঃ খোরশেদ আলম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ