ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • আমতলীতে করোনায় ২ জনের মৃত্যু

    আমতলীতে করোনায় ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে অজ্ঞাত (২৮) এক যুবকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

    জানাগেছে, বুধবার বিকেলে অজ্ঞাত এক যুবককে স্থানীয়রা অসুস্থ দেখে আমতলী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

    হাসপাতাল কর্তৃপক্ষ তাকে করোনা ইউনিটে ভর্তি করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে  করোনা ইউনিটে চিকিৎসাদীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে বৃহস্পতিবার  দুপুর  সাড়ে ১২ টার দিকে করোনা  ইউনিটে এলাচী বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। 

    পুলিশ অজ্ঞাত যুবকের লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।  

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহাদাত হোসেন বলেন, করোনায় এক অজ্ঞাত যুবক ও এক বৃদ্ধা নারী মারা গেছেন।

    আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অজ্ঞাত যুবকের লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে অজ্ঞাত যুবককে আঞ্জুমান মফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর  করা হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ