ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরিশাল নগরীতে তিন নারীকে কুপিয়ে জখম 

    বরিশাল নগরীতে তিন নারীকে কুপিয়ে জখম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের ভাটারখাল এলাকায় পূর্ব শত্রুতার জেরধরে তিন নারীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। 

    স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা মোঃ আলমগীর এর সাথে কথা কাটাকাটি হয় স্থানীয়দের। এনিয়ে গত বুধবার বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় বেবী বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসা হয়। 

    তবে আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিপেক্ষর ৮/১০ জন  হেপি (২৫)  ,রশ্মি (১৮) ও তানিয়া (৩০)'র উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময়  আহতদের ডাক - চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ভর্তি করেন। 

    বর্তমানে আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

    হাসপাতালের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত  চিকিৎসক জানান, তাদের শরীরে গুরুতর আঘাত রয়েছে। সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে।

     এ ঘটনায় মামলা দায়েরের  প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের স্বজনরা।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ