ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ১৭ জনের নামে মামলা

    পটুয়াখালীতে ছাত্রলীগ নেতার কব্জি কর্তন : ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

    পটুয়াখালীতে ছাত্রলীগ নেতার কব্জি কর্তন : ছাত্রলীগ সভাপতি বহিষ্কার
    ছবি : আহত ছাত্রলীগ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (২২) কে কুপিয়ে হাতের কব্জি কর্তনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে ওই ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। 

    গ্রেফতারকৃতরা হলন ছাত্রলীগ নেতা খলিল, নোমান ও নয়ন। এ ঘটনায় রাকিবের মা রাহিমা বেগম বাদী হয়ে তরিকুল ইসলামকে প্রধান আসামী করে কলাপাড়া থানায় ১৭ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। 

    এদিকে এ ঘটনায় গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

    প্রসংগত, গত বুধবার রাত নয়টার দিকে তেগাছিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় রাকিবুলকে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ