ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • বিলে জাল ফেলতেই উঠে আসলো বিরল প্রজাতির মাছ

    বিলে জাল ফেলতেই উঠে আসলো বিরল প্রজাতির মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বাড়ির সামনের বিলে মাছ শিকারের জন্য বিকেলে জাল ফেলে আসেন রাজু নামের এক যুবক। পরের দিন সকালে ওই জাল তুললে রুই, পুঁটি, তেলাপিয়া ও শোল সহ অসংখ্য মাছ উঠে আসে। এর সাথে উঠে আসে বিরল প্রজাতির ‘সাকার ফিস’। রোববার সকাল ১০ টার দিকে মাছটির নাম জানার জন্য পাথরঘাটা বাজারে নিয়ে আসেন তিনি। বিরল প্রজাতির ওই মাছটি ১৬ ইঞ্চি লাম্বা ও ওজন ৮শ গ্রাম।


    হঠাৎ বিরল প্রজাতির মাছটির কথা শুনে স্থানীয় লোকজন ভিড় জমাতে থাকে। তখন বিভিন্ন লোকজন বিভিন্ন রকমের নাম বলতে থাকেন।

    রাজু জানান, এই মাছটি এর আগে কখনো দেখেননি তিনি। ৪ দিন রোববার (১ আগস্ট) ধরে মাছটি বালতির পানির মধ্যে রেখে দিয়েছেন শুধু নাম জানার জন্য। কারো কাছে এর নাম জানতে না পেরে পাথরঘাটার সাংবাদিকদের কাছে নিয়ে আসলে তারা উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে নাম জানতে চাইলে জয়ন্ত কুমার অপু এর নাম বলেন 'সাকার ফিস'। এর আগে এই মাছ ও নাম কখনো জানতেন না। তিনি আরো জানান, মাছটিকে ৪ দিন ধরে পানি ভাত খাইয়েছেন, ভাত দেয়ার সাথে সাথে খেয়েছেও।

    পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এই মাছটির নাম সাকার ফিস। এটি একটি বিরল প্রজাতির মাছ। সাধারণত এগুলোর দেখা মিলে না বললেই চলে। মাছটি পানি ছাড়াও প্রায় ২৪ ঘণ্টা বেঁচে থাকতে পারে। তবে এই মাছটি আমাদের দেশের জন্য নয়। মৎস্য বিভাগ থেকে নির্দেশনা আছে এ মাছটিকে দেখলে অপসারণ করার।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ