ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • কলাপাড়ায় নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

    কলাপাড়ায় নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের একদিন পর সানজিদা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণীতে পড়ৃুুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত নয়টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পশ্চিম মনসাতলী গ্রামের মালেক খলিফার মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সানজিদা ধুলাসার ইউনিয়নের চর ধূলাসার গ্রামের শিষ আলমের মেয়ে।

     
    মহিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সানজিদা তার নানা বাড়ি পূর্ব মনসাতলী গ্রাম থেকে পাশর্^বর্তী পশ্চিম মনসাতলী গ্রামে খালা বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা দেয়। ভিকটিম সানজিদা আক্তারের মা মোসাঃ রাহিমা বেগম তার বোন জান্নাতি বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে পারে সানজিদা সেখানে যায় নি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।

     রোববার রাতে তার লাশ পশ্চিম মনসাতলী গ্রামের মালেক খলিফার মাছের ঘেরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  
    মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এটি হত্যা না দুর্ঘটনা সেটা এখনও নিশ্চিত বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ