ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • ত্বকের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ‘সি’

    ত্বকের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ‘সি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভিটামিন ‘সি’ ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখার জন্য অপরিহার্য পুষ্টির মধ্যে একটি। এটি শরীরের জন্য সেরা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ত্বকের যত্নেও সহায়ক হিসেবে কার্যকর। এটি ত্বক উজ্জ্বল এবং লাবণ্যময় করে তোলে। ভিটামিন ‘সি’ বেশিরভাগ ফল এবং সবজিতে পাওয়া যায়।

    অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে: দূষণ,ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এবং অন্যান্য ক্ষতি রোধ করতে ত্বকের কোষের জন্য ভিটামিন ‘সি’ প্রয়োজন। ভিটামিন ‘সি’তে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে আমাদের ত্বককে সুরক্ষিত রাখে।

    ত্বক মসৃণ করে: ভিটামিন ‘সি’ ব্রণ-প্রবণ, চর্বিযুক্ত ত্বক থেকে অতিরিক্ত সিবাম দূর করে, ত্বককে মসৃণ  এবং শক্ত করে। এটি ব্রণ সম্পর্কিত প্রদাহ কমিয়ে ত্বকের গঠন এবং স্বাস্থ্যের উন্নতি করে।

    ত্বকের আদ্রতা বজায় রাখতে সহায়ক: ভিটামিন ‘সি’তে উপস্থিত ম্যাগনেসিয়াম অ্যাসকরবাইল ফসফেট ত্বকে হাইড্রেটিং প্রভাব ফেলে। এটি এপিডার্মাল পানির ক্ষয় রোধ করে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

    কোলাজেন উৎপাদন বাড়ায়: কোলাজেন ত্বকের অন্যতম সাধারণ প্রোটিন। যা সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পায়। কোলাজেন উৎপাদন সরাসরি ত্বকের স্যাগিংয়ের সঙ্গে সম্পর্কিত। ভিটামিন ‘সি’ ত্বকের কোলাজেন স্তরকে পুনরুজ্জীবিত করে এবং ত্বকের কোষকে শক্তিশালী করে। এছাড়া ভিটামিন ‘সি’-তে থাকা অ্যাসকরবিক অ্যাসিড ত্বকের ক্ষতি কমায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ