ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির চাঁদাবাজমুক্ত বরিশাল গড়া আমার অন্যতম চ্যালেঞ্জ: মুফতী ফয়জুল করীম ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির ওপর পুলিশের গুলির প্রতিবাদে ববিতে বিক্ষোভ  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে শাহবাগে অবস্থান পুলিশের বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ
  • ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

    ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

    ঘটনাবলি:

    ১৭৪১  - যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমি স্থাপিত হয়।

    ১৭৭২ - ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।

    ১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণ পরিচয়’ প্রথম প্রকাশিত হয়।

    ১৮৯৩  - গোকুল দাস ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়।

    ১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাসংঘটিত হয়।

    ১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

    ১৯৬৪  - ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন।

    ১৯৬৬ - বিমান দুর্ঘটনায় ইরাকি কর্নেল, রাজনীতিবিদ ও ইরাকের ২য় রাষ্ট্রপতি আবদুস সালাম আরিফ মারা যান ।

    ১৯৭৫  - লেবাননের গৃহ যুদ্ধের সময় খ্রিষ্টান উগ্রবাদী ফ্যালানজিস্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়।

    ১৯৭৫ - বৈরুতে মুসলামান ও খ্রিষ্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়।

    ১৯৯৭  - আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

    ২০০৪  - সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে।

    জন্ম:

    ১৫১৯ - ক্যাথরিন ডি’ মেডিকি, তিনি ছিলেন ফ্রান্সের সম্রাট দ্বিতীয় হেনরির ইতালীয় বংশোদ্ভূত ফরাসি স্ত্রী।

    ১৫৭০ - গায় ফাওকেস, তিনি ছিলেন ইংরেজ সৈনিক ও বারূদ চক্রান্ত পরিকল্পনাকারী।

    ১৭৪৩ - টমাস জেফারসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি।

    ১৯০৬ - স্যামুয়েল বেকেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ ফরাসি লেখক, নাট্যকার ও পরিচালক।

    ১৯২২ - জুলিয়াস নয়েরেরে, তিনি ছিলেন তাঞ্জানিয়া শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

    ১৯৩৯ - শেমাস্‌ হিনি, তিনি ছিলেন ১৯৯৫  সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ লেখক।

    ১৯৪০ - জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও শিক্ষক।

    ১৯৪১ - মাইকেল স্টুয়ার্ট ব্রাউন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।

    ১৯৪৯ - ক্রিস্টোফার হিচেনস, তিনি ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ও লেখক।

    ১৯৫০ - রন পেরলমান, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

    ১৯৬০ - রুডি ফোলার, তিনি সাবেক জার্মান ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

    ১৯৬৩ - গ্যারি কিমোভিচ কাসপারভ, তিনি দাবা গ্র্যান্ডমাস্টার ও প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন।

    ১৯৭৮ - কার্লেস পুয়ল, তিনি স্প্যানিশ ফুটবলার।

    ১৯৮৩ - ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ, তিনি চিলির ফুটবলার।

    ১৯৮৪ - এন্দারস রোজেনক্রান্তজ লিন্ডেগার্দ, তিনি ডেনিশ ফুটবলার।

    ১৯৮৮ - অ্যান্ডারসন লুইজ দে অ্যাব্রু অলিভিয়েরা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

    মৃত্যু:

    ০৮১৪ - ক্রুম, তিনি ছিলেন বুলগেরিয় শাসক।

    ১৬৯৫ - জাঁ ডে লা ফন্টাইনে, তিনি ছিলেন ফরাসি লেখক ও কবি।

    ১৮৮২ - ব্রুনো বাউয়ের, তিনি ছিলেন জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক।

    ১৯৪৫ - আর্নেস্ট কাসিরের, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত আমেরিকান দার্শনিক ও শিক্ষাবিদ।

    ১৯৫৬ - এমিল নল্ডে, তিনি ছিলেন ডেনিশ বংশোদ্ভূত জার্মান চিত্রকর ও শিক্ষাবিদ।

    ১৯৬৬ - জর্জ দুহামেল, তিনি ছিলেন ফরাসি লেখক।

    ১৯৭৫ - ফ্রাঙ্কইস টম্বাল্বায়ে, তিনি ছিলেন চাঁদের সৈনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

    ১৯৯৩ - ওয়ালেস স্টেগ্নার, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক।

    ২০১৫ - এডুয়ার্ডো গালেয়ানো, তিনি ছিলেন উরুগুয়ের সাংবাদিক ও লেখক।

    ২০১৫ - গুন্টার গ্রাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও অঙ্কনশিল্পী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ