ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পেসার শরীফুলকে শাস্তি দিল আইসিসি

    পেসার শরীফুলকে শাস্তি দিল আইসিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন তরুণ পেসার শরীফুল ইসলাম। তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। সেইসঙ্গে নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গতকাল শুক্রবার অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে মিচেল মার্শকে আউট করে উদযাপন করায় শরীফুল এই শাস্তি পেলেন। ডিমেরিট পয়েন্ট ২৪ মাস পর্যন্ত বহাল থাকবে।

    মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারের ঘটনা।  শরিফুলকে উড়িয়ে মেরে মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ দেন মার্শ। ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। মার্শকে আউট করে তাই আগ্রাসী উদযাপন শুরু করেন শরীফুল। ব্যাটসম্যানের খুব কাছে গিয়ে তিনি চিৎকার করে নাচতে থাকেন।

    শরীফুলের এই আচরণ ভালো চোখে দেখেননি আম্পায়াররা। তাই ম্যাচের চার আম্পায়ার শরীফুলে বিরুদ্ধে অভিযোগ আনেন। তাদের মতে, শরীফুলের আচরণ মার্শকে আগ্রাসী প্রতিক্রিয়া দেখানোয় প্ররোচিত করতে পারত। তাই শরীফুলের শাস্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। শরীফুল শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ