ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। চতুর্থ ম্যাচে প্রথমবারের মতো জয় পায় অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

    সিরিজের প্রথম চার টি-টোয়েন্টিতে একই দল নিয়ে খেলেছে বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে একাদশে নেই শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের জায়গায় সুযোগ পেলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। শামীম হোসেনও নেই একাদশে। তার জায়গায় খেলছেন মোসাদ্দেক হোসেন।

    অস্ট্রেলিয়া একাদশে এসেছে দুটি পরিবর্তন। দুই পেসার অ্যান্ড্রু টাই ও জশ হেইজেলউডের পরিবর্তে সুযোগ পেয়েছেন অ্যাডাম জাম্পা ও অভিষেকে হ্যাটট্রিক করা পেসার নাথান এলিস।

    বাংলাদেশ একাদশ
    সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হাসান, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

    অস্ট্রেলিয়া একাদশ
    অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপসন ও নাথান এলিস।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ