ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • চলে এসেছে বিমান, রাতে ঢাকা ছাড়ছে অস্ট্রেলিয়া

    চলে এসেছে বিমান, রাতে ঢাকা ছাড়ছে অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১০ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে অজিরা।

    আজ (সোমবার) সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে দুই দল। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলে আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন ম্যাথু ওয়েডরা।

    ৯ জুলাই দিবাগত রাত একটায় ভাড়া করা বিশেষ বিমানে করে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরইমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছে সেই বিমান। 

    সন্ধ্যা ৬টায় শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচ খেলে আর হোটেলে ফিরবে না সফরকারীরা। মিরপুরের শের-ই-বাংলাদেশ জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সোজা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাবেন ম্যাথু ওয়েড, মিচেল স্টার্করা।

    অস্ট্রেলিয়া বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি জিতে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে স্বাগতিকরা। যদিও চতুর্থ ম্যাচে লড়াই করেও ৩ উইকেটে হেরে যায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। আজ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। অবধারিতভাবে এই ম্যাচ জিতে জয় দিয়ে সফর শেষ করতে চাইবে অজিরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ