ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • পেয়ারার জেলি তৈরির সহজ রেসিপি

    পেয়ারার জেলি তৈরির সহজ রেসিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাউরুটির সঙ্গে জ্যাম বা জেলি খেতে পছন্দ করেন অনেকে। ঝটপট নাস্তা হিসেবে এটি বেশ জনপ্রিয়ও। তবে বাজার থেকে কিনে আনা জ্যাম বা জেলি যে খুব একটা উপকারী নয়, একথা তো সবারই জানা। এর বদলে তাজা ফল দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারলে স্বাস্থ্য নিয়ে আর দুশ্চিন্তা করতে হয় না। বাজারে এখন পাওয়া যাচ্ছে পেয়ারা। পেয়ারা দিয়ে তৈরি জেলি অত্যন্ত সুস্বাদু। আজ চলুন জেনে নেওয়া যাক পেয়ারার জেলি তৈরির রেসিপি-

    তৈরি করতে যা লাগবে

    পাকা পেয়ারা- ২ কেজি

    চিনি- ১ কেজি

    লেবুর রস- দেড় টেবিল চামচ

    পানি- ১ কাপ

    ফুড কালার- সামান্য


    লবণ- ১ চিমটি।

    তৈরি করবেন যেভাবে

    প্রথমে পেয়ারাগুলো ধুয়ে টুকরা করে নিন। একটি হাঁড়িতে চার লিটার পানি দিয়ে পেয়ারাগুলো সেদ্ধ দিন। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে নিন। ছাঁকনিতে অথবা পাতলা পরিষ্কার কাপড়ে পেয়ারাগুলো সেদ্ধ পেয়ারা ছেঁকে নিন। ছাঁকনির নিচে অবশ্যই পরিষ্কার একটি পাত্র রাখবেন। কারণ এই ছেঁকে নেওয়া পানি দিয়েই জেলি তৈরি হবে। এবার পেয়ারা থেকে রস বের করে নিন ভালোভাবে। এবার রসের পাত্রটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। ফুড কালার দিতে চাইলে মিশিয়ে দিন। ঘন হয়ে ফেনা উঠে গেলে লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। এরপর ঠান্ডা করে বয়ামে সংরক্ষণ করুন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ