ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ৩৩ ঘণ্টাতেও উদ্ধার হয়নি চরে আটকা লঞ্চ

    ৩৩ ঘণ্টাতেও উদ্ধার হয়নি চরে আটকা লঞ্চ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চরপালট গ্রামের বিষখালী নদীর চরে আটকা পড়েছে ঢাকা-বরগুনা রুটের অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চ। 

    ঢাকা থেকে ৪৩৪ যাত্রী নিয়ে বরগুনা যাওয়ার পথে বৃহস্পতিবার রাত সোয়া ৩টায় শাহরুখ-২ নামে আরেকটি লঞ্চকে ওভারটেক করতে গিয়ে ডুবোচরে উঠে যায় লঞ্চটি। 

    এ ঘটনার ৩৩ ঘণ্টা পার হলেও লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান-১০ লঞ্চের মাস্টার মো. মাসুদ আলম বলেন, শুক্রবার মধ্য রাতের জোয়ারে নদীর পানি বৃদ্ধির পরে অনেক চেষ্টা করেও লঞ্চটি সরানো সম্ভব হয়নি। বরং ইঞ্জিন ভাইব্রেটের কারণে লঞ্চের তলা মাটির নিচে দেবে যাচ্ছে। 


    উল্লেখ্য, ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিল। চলতে চলতে ঝালকাঠির রাজাপুরে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলে যাওয়ার সময় অভিযান-১০ লঞ্চটি বিষখালী নদীর চরে উঠে যায়।

    বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সুরুজ বলেন, সকালে আমরা লঞ্চটি চরে আটকে থাকতে দেখে ট্রলারে করে যাত্রীদের পাড়ে আনতে সহযোগিতা করেছি। লঞ্চ কর্তৃপক্ষ সবাইকে ভাড়ার কিছু অংশ ফেরত দিয়েছে।

    তিনি আরও বলেন, জোয়ারের পানিতেও লঞ্চ নদীতে নামানো সম্ভব না। আগামী ৫/৭ দিন পর বড় জোয়ার এলে সম্ভব হতে পারে। এক্ষেত্রে উদ্ধারকারী জাহাজ হামজা বা রুস্তমকে দরকার।

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সালাহউদ্দিন বলেন, যাত্রীরা সবাই উদ্ধার হওয়ায় আমাদের আর কিছু করার নেই।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ