ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  •  প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান

     প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবান কমান্ডাররা বলেছেন, তারা আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে। স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এর আগে রয়টার্স জানায়, কাবুলের বিভিন্ন এলাকা থেকে গুলি চলার খবর পাওয়া যায়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা এই খবর দিয়েছে।

    স্কাই নিউজ বলছে, কয়েক মিনিট আগে দুই সিনিয়র তালেবান কমান্ডার জানিয়েছেন, যোদ্ধারা প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেছে। তারা প্রাসাদটি নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করছে।

    এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে সংঘর্ষে আহত হওয়ার পর ৪০ জন চিকিৎসার জন্য এসেছে বলে জানিয়েছে কাবুল হাসপাতাল। আজ রবিবার এক টুইট বার্তায় এ খবর জানায় হাসপাতালটি। তাদের পক্ষ থেকে বলা হয়, আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর যাদের অবস্থা গুরুতর নয়; তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    এনবিসি রিপোর্টার রিচার্ড এঙ্গেল জানিয়েছেন, তিনি কাবুলের রাস্তায় সশস্ত্র তালেবান যোদ্ধাদের দেখেছেন। লুটপাট ঠেকাতে কাবুলে যোদ্ধা পাঠানোর ঘোষণার কিছুক্ষণ পরই দেখা যায়, কাবুলের রাস্তায় সশস্ত্র তালেবান সদস্যদের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ