ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • তালেবানকে হামাসের অভিনন্দন

    তালেবানকে হামাসের অভিনন্দন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখলে তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

    সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, "সমগ্র আফগান ভূমিকে মার্কিন দখলদায়িত্ব থেকে মুক্ত করায় তালেবানকে অভিনন্দন।  

    হামাস সাহসী নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের আগ্রাসনের অবসানের জন্য তালেবানের প্রশংসা করেছে।

    বিবৃতিতে হামাস আফগান জনগণের সফল ভবিষ্যতের ব্যাপারে শুভকামনা জানিয়েছে। হামাস জানায়, আমেরিকান সৈন্যদের বিতাড়িত করা প্রমাণ করে যে, জনগণের প্রতিরোধই এই বিজয়ের কারণ।

    ফিলিস্তিনে ইসরাইলের দখলদায়িত্বের বিরুদ্ধে লড়াই করে আসছে হামাস। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে আসছে সংগঠনটি৷ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বেশিরভাগ দেশের কাছে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত৷ তবে হামাসের কিছু মিত্র দেশও রয়েছে৷


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ