ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সরকার গঠনে দোহায় তালেবানের বৈঠক

    সরকার গঠনে দোহায় তালেবানের বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবানের ভবিষ্যত সরকারের গঠন কাঠামো আর নাম নির্ধারণ নিয়ে দোহায় বৈঠক চলছে বলে জানিয়েছে সংগঠনটি। বৈঠক শেষে তারা খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানাবে। 

    তালেবানের এক শীর্ষস্থানীয় নেতা তোলো নিউজকে জানিয়েছেন, তাদের নেতারা দোহায় আলোচনায় ব্যস্ত আছেন। নেতারা বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় আর রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

    তালেবানের রাজনৈতিক শাখার উপ-প্রধান মোল্লা আবদুল গনি বারাদার বলেছেন,  এই মুহূর্ত তালেবানের জন্য একটি পরীক্ষা। এই সময়ে আমরা একটি পরীক্ষার মুখোমুখি কারণ দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের।

    সোমবার তালেবান তোলো নিউজের চত্বরে প্রবেশ করে নিরাপত্তা রক্ষীদের অস্ত্রশস্ত্র পরীক্ষা করে দেখেছে। তারা সরকারের দেওয়া অস্ত্রগুলো সংগ্রহ করে নিয়েছে। তোলো নিউজ চত্বরের নিরাপত্তা রক্ষার ব্যাপারে একমত হয়েছে তারা। সেখানকার কর্মীদের সঙ্গে তালেবান কোনো বিরূপ আচরণ করেনি বলে জানা গেছে।

    কাবুলের সিংহাসন থেকে তালেবানকে হটানো হয়েছিল ২০০১ সালে। দীর্ঘ ২০ বছর আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। আবারও দৃশ্যপটে তালেবান। ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় আছে তারা।

    যদিও  সংগঠনটির ক্ষমতা দখলে আফগানিস্তানের নারী অধিকার থেকে শুরু করে সাধারণ নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ