ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ১ জনের করোনা শনাক্তে লকডাউনে নিউজিল্যান্ড

    ১ জনের করোনা শনাক্তে লকডাউনে নিউজিল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার প্রকোপ বাড়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মঙ্গলবার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন।
     
    দেশটির অন্যতম বড় শহর অকল্যান্ডে আবারও করোনা রোগী শনাক্ত হওয়ায় এবার নিউজিল্যান্ডজুড়ে  লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর রয়টার্সের।

    অকল্যান্ডে সপ্তাহব্যাপী লকডাউন জারি করা হলেও সারা দেশে তিন দিনের জন্য এ লকডাউন ঘোষণা করা হয়েছে।

    নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, অকল্যান্ডে শনাক্ত হওয়া করোনা রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

    এ কারণে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

    করোনা রোগী শনাক্ত হওয়ায় এর আগে অকল্যান্ডে একাধিকবার লকডাউন দেওয়া হয়।  এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২৬ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ