ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সামরিক বিমানে ঠাসাঠাসি করে দেশ ছাড়ছে আফগানরা, ছবি ভাইরাল

    সামরিক বিমানে ঠাসাঠাসি করে দেশ ছাড়ছে আফগানরা, ছবি ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই দেশটির নাগরিকা দেশান্তরী হওয়ার চেষ্টায় রয়েছেন।  ভিটেমাটি ছেড়ে অন্য দেশে গিয়ে শরণার্থী হওয়ার আশায় বিমানবন্দরে ভিড় করছেন আফগানরা। 


    এর মধ্যে সোমবার হামিদ কারজাই বিমানবন্দরে বিমানে উঠা নিয়ে হুড়োহুড়ি করতে গিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়।  নিহত হয়েছেন বেশ কয়েকজন। সে সময় যে যেভাবে পেরেছেন বিমানে উঠার চেষ্টা করে গেছেন।

    কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়া মার্কিন সি-১৭ পরিবহণ বিমানের ভেতরের একটি ছবি সংবাদমাধ্যম ডিফেন্স ওয়ানের গ্লোবাল বিজনেস এডিটর মার্কাস উইজারবার টুইটারে পোস্ট করেন। ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে, লোকজন গাদাগাদি করে ফ্লোরে বসে আছেন।  তারা কোনোরকমে উড়াল দিতে পারলেই বেঁচে যান।

    আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির তথ্যমতে, বিমানটির ভেতরে ৬৪০ জনের মতো যাত্রী ছিল। তারা ফ্লোরে ঠাসাঠাসি করে বসে আছেন, চোখে মুখে উদ্বেগ-উৎকণ্ঠা। 

    এক প্রতিরক্ষা কর্মকর্তা ডিফেন্স ওয়ানকে বলেন, বাড়তি যাত্রীদের নামিয়ে দেওয়ার পরিবর্তে পাইলট বিমান উড্ডয়নের সিদ্ধান্ত নেন।  বিমানটিতে আনুমানিক ৬৪০ জনের মতো যাত্রী ছিল।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ