ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর গ্রেফতার

    ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিজেপির শহিদ সম্মান যাত্রাকে ঘিরে উত্তেজনাকে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা হয়। খবর হিন্দুস্তান টাইমস। 


    খবরে বলা হয়, শহিদ সম্মানযাত্রার প্রথম দিনই গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। 

    বিজেপির দাবি, শহিদ সম্মান যাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। কর্মসূচি শুরু হওয়ার আগে বিরাটির গৌরীপুর কালীবাড়ি এলাকায় পুজো দিতে এসেছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এদিকে বিজেপির কর্মীরা আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন। তিনি আসার আগেই সেখান থেকে বিজেপি কর্মীদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনা শুনে বিরাটিতে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বনগাঁর বিজেপি সংসদ সদস্য শান্তনু ঠাকুর। সমর্থকদের তার সঙ্গে যাওয়ার দাবিতে তিনি অবস্থান বিক্ষোভ চালাতে শুরু করেন। 

    হিন্দুস্তান টাইমস জানায়, এক পর্যায়ে আচমকা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও পুলিশের ভ্যানে উঠে পড়েন। তার দাবি, বিজেপি কর্মীদের গ্রেফতার করা মানেই তা,কে গ্রেফতার করা। পরে পুলিশ তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানায় নিয়ে যায়।  

    খবরে বলা হয়, কেন্দ্রীয় মন্ত্রীর ভাই সুব্রত ঠাকুরও এদিন তার সঙ্গে ছিলেন। পুলিশ বিজেপি কর্মীদের তার সঙ্গে কর্মসূচিতে যেতে বাধা দেয়। এরপরই দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। পুলিশ এরপর কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে।

    প্রসঙ্গত, ভারতের জ্বালানি, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ