ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • দেশে ফিরছেন তালেবান নেতা মোল্লাহ বারাদার

    দেশে ফিরছেন তালেবান নেতা মোল্লাহ বারাদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার দুদিন পর আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসীন হতে যাওয়া তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক শাখার প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদার দেশে ফিরছেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

    মোল্লাহ বারাদারের গতিবিধি সম্পর্কে অবহিত তালেবানের ওই সূত্র মঙ্গলবার সিএনএনকে জানিয়েছে, ‘মোল্লাহ বারাদার বেশ কয়েকজন উচ্চপদস্থ তালেবান নেতাদের সঙ্গে নিয়ে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের উদ্দেশে দোহা ত্যাগ করেছেন।’


    সিএনএন এই খবর জানিয়ে বলেছে, আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সামরিক অভিযানের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর তালেবানের উপ-প্রধান মোল্লাহ বারাদার বিগত ২০ বছরে আফগানিস্তানে পা রাখেননি। 

    আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর তালেবানের ভবিষ্যৎ সরকার কাঠামো নিয়ে কাতারের রাজধানী দোহায় আলোচনা চলছে এবং আলোচনা শেষে শিগগিরই এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে গতকাল তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছিল।

    মোল্লাহ বারাদারের পরিচয় তিনি তালেবানের রাজনৈতিক প্রধান। বিশেষজ্ঞদের অনুমান সত্যি হলে বারাদারই হবেন পরবর্তী আফগান প্রেসিডেন্ট। আর যদি তাই হয় তাহলে এই প্রথমবারের মতো কোনো শীর্ষ পদে বসবেন এই তালেবান কমান্ডার।

    তালেবান কাবুলে ঢোকার পর মোল্লাহ আব্দুল গনি বারাদার বলেছিলেন, ‘এখন এই মুহূর্তটি তালেবানের জন্য একটা পরীক্ষা। এই সময়ে আমরা একটি পরীক্ষার মুখোমুখি হচ্ছি। কারণ এখন দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব আমাদের কাঁধে।’


    এদিকে বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার তালেবানের একজন মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের জনগণের উদ্দেশে প্রথমবার সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে তালেবান। মঙ্গলবার রাত ৮টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ