ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে

    করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে এই ভাইরাসের সংক্রমণে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। গতকালের তুলনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

    এদিন বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৯২ জন। আর প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৮৭১ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মোট মারা গেছেন ৬ লাখ ৪০ হাজার ৮৯ জন।

    অন্যদিকে দৈনিক মৃত্যুতে এগিয়ে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮০ জন। আর নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৪১ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ৯২ হাজার ৪৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ১৩ জনের।

    জানা গেছে, আজ বুধবার বিশ্বে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৫৪৩ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ২৭৫ জনে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ