ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কাঁঠালিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    কাঁঠালিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার উত্তর চেঁচরী গ্রামের বারানী খালে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। 

    পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শিকারী বাড়ির সামনে বারানী খালের ভেতরে অর্ধ গলিত একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

     লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। অর্ধ গলিত থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, অজ্ঞাত যুবকের দুই-তিন দিন আগে মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। লাশটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ