ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ‘পলায়নরত আমেরিকানদের ধরে ধরে পেটাচ্ছে তালেবান’

    ‘পলায়নরত আমেরিকানদের ধরে ধরে পেটাচ্ছে তালেবান’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবানরা কাবুল দখলের পর সেখান থেকে সদলবলে পালানোর চেষ্টা করছেন মার্কিন নাগরিকরা। আর পলায়নরত ওই মার্কিন নাগরিকদের তালেবানরা বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।

    শুক্রবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে কংগ্রেস সদস্যদেরকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমে নিউইয়র্ক পোস্ট।


    ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী অস্টিন মার্কিন নাগরিকদের তালেবানের মারধরের ঘটনা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তবে কিভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনারা নিয়ে গেছে তিনি সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

    ব্রিফিংয়ের সময় তিনি আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিকদের দেশে ফেরত আনার আশাবাদ ব্যক্ত করেন। তবে এই সময়ের ভেতরে সবাইকে ফেরত নেয়া সম্ভব হবে কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি অস্টিন।

    ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিনকেন এবং সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।

    আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার ভেতর দিয়ে মার্কিন নাগরিকদের প্রত্যাহার করা হলো কেন- সে বিষয়ে জবাব দাবি করছিলেন মার্কিন আইন প্রণেতারা। শুক্রবার ওই ব্রিফিংয়ে তাদের প্রশ্নের জবাব দেয়া হয়। প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সকালে বলেন, শান্তিপূর্ণভাবেই মার্কিন সেনা ও নাগরিকদের প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু বিকেলে অস্টিন লয়েড ভিন্ন কথা বলেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি পরিষ্কারভাবে ধরা পড়ল।

    এদিকে, আন্তর্জাতিক অঙ্গনের কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে যে, কাবুলের পতনের পর মার্কিন নাগরিকদের রাতভর পিটিয়েছে তালেবান। আমেরিকা প্রাবাসী আফগান নারী সাংবাদিক সাশা ইংবার তার টুইটার অ্যাকাউন্টেও একই কথা বলেছেন।

    এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত তালেবানি শাসনামলে আফগানিস্তানে নারীদের মুখ, চুলসহ সম্পূর্ণ দেহ ঢাকা বোরকা পরা বাধ্যতামূলক ছিল। মেয়েদের বয়স ১০ বছরের বেশি হলেই স্কুলে যাওয়া ছিল নিষিদ্ধ। শরিয়া আইনের নামে তারা চালু করেছিল দোররা ও পাথর ছুড়ে হত্যার মতো ভয়ঙ্কর সব শাস্তি।

    ২০০১ সালে মার্কিন বাহিনী তালেবানকে উৎখাত করেছিল আফগানিস্তানকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করার জন্য। কিন্তু দুই দশকেও সেখানে শান্তি আসেনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ