ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • যুক্তরাষ্ট্রে আশরাফ গনির সন্তানদের বিলাসী জীবন

    যুক্তরাষ্ট্রে আশরাফ গনির সন্তানদের বিলাসী জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি ও নিউইয়র্কের ব্রুকলিনে অতিবিলাসী জীবনযাপন করছেন আফগানিস্তানের সদ্য সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির দুই সন্তান। অথচ, আফগানিস্তানে তালেবানের অধীনে বেশ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন দেশটির বাসিন্দারা। অনেকেই দেশ ছেড়ে এক অনিশ্চিত গন্তব্যে চলে যাচ্ছেন।

    নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে তালেবান কর্তৃক কাবুল দখল করার আগ মুহূর্তেই আফগানিস্তান ছেড়ে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন। যাওয়ার সময় হেলিকপ্টারে করে প্রায় ১৬৯ মিলিয়ন ডলার নগদ অর্থ নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।


    তার কন্যা মারিয়াম গনি ব্রুকলিনে বিলাসবহুল জীবনযাপন করছেন। আর তার ছেলে তারেক গনি ওয়াশিংটন ডিসিতে ১.২ মিলিয়ন ডলারের একটি বাড়িতে বসবাস করছেন।

    দ্য ডেইলি মেইলের তথ্যমতে, সেন্ট লুইসতে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক তারেক গনি। তার স্ত্রী এলিজাবেথ পিয়ারসন, যিনি এলিজাবেথ ওয়ারেনের আইনপ্রণেতা। রাজধানী ওয়াশিংটন ডি.সি থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত এলাকায় টাউনহাউসের মালিক তিনি।

    যাইহোক, আফগানিস্তানে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। দীর্ঘ ২০ বছরের যুদ্ধকালীন সময়ে যেসব আফগান নাগরিক মার্কিন বাহিনী ও বিদেশিদের সহায়তা করেছে তাদেরকে খুঁজতে বাড়ি বাড়ি হানা দিচ্ছে তালেবান। অধিকাংশকেই মেরে ফেলা হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদেরও হন্য হয়ে খুঁজছেন তালেবানরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ