ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১

    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধভাবে মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের ধরতে অভিযান চালিয়েছে মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগ। এ অভিযানে বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

    স্থানীয় সময় শনিবার ভোর চারটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিনের নেতৃত্বে সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলার পাসার বেসার মেরু এলাকায় চালিয়ে তাদের আটক করা হয়।

    এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন জানান, অভিযানে প্রাথমিকভাবে ৭০৪ জন ভিন্ন দেশের নাগরিকের কাগজপত্র যাচাই বাচাই করা হয়। এর মধ্যে ৬৩৭ জন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) কার্ডধারী।

    বাকি ৫১ জনের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমারের, ৮ জন ভারতীয় এবং অন্যান্য দেশের আরও ৪ জন নাগরিক রয়েছেন। তাদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অনেকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না। তারা অবৈধভাবেই দেশটিতে বসবাস করছিল।

    তিনি আরও জানান, তাদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের বেশিভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।

    এছাড়া দেশটির কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করছিলো। সম্প্রতি দেশটির জেলখানা থেকে ৬০ জন পলাতক রোহিঙ্গাকে খুঁজে বের করার জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই মন্ত্রী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ