ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • শরীরের জন্য উপকারী যেসব বীজ

    শরীরের জন্য উপকারী যেসব বীজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সবজি ও ফল খাওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রেই বীজ ফেলে দেওয়া হয়। কিন্তু অনেক ধরনের ফল ও সবজির বীজ স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। প্রাচীনকাল থেকেই শরীর সুস্থ এবং রোগমুক্ত রাখতে উদ্ভিদের বীজের ব্যবহার হয়ে আসছে। এসব বীজ শরীরে পুষ্টি ও শক্তি জোগায়।

    ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে জানানো হয়েছে এমনই কিছু উপকারী বীজের কথা। যেমন-

    সূর্যমুখীর বীজ : এতে উচ্চ পরিমাণে প্রোটিন, ভিটামিন ই ও মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এটা প্রমাণিত যে, প্রতি সপ্তাহে কয়েকটি করে এই বীজ খেলে শরীরের প্রদাহ কমে।

    চিয়া সিড:  পুষ্টিবিদরা চিয়া সিডকে সুপারফুড হিসেবে উল্লেখ করেন। এই বীজে পুষ্টিকর ফাইবার রয়েছে। এটি রক্তে শর্করার মাত্রা উন্নত করে। ফলে এই বীজ খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। চিয়া সিডে থাকা উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়। পাশাপাশি এটি ওজন কমাতে সাহায্য করে।

    কুমড়ার বীজ : কুমড়ার বীজে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট ও ওমেগা-থ্রি চর্বি রয়েছে। এটি মূত্রথলি ও ইউরিনারি সিস্টেম ঠিক রাখতে সহায়তা করে।

    বেদানার বীজ:  বেদানার বীজ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে রয়েছে অক্সাটেস, ক্যালসিয়াম, ফসফরাস যা কিডনিতে পাথর হওয়া  প্রতিরোধ করে।

    পাইন বাদাম : এই বাদামে ভিটামিন এ, ভিটামিন ই, অ্যামিনো এসিড, নিয়াসিন, কপার, থিয়ামিন,মাঙ্গানিজ, ফসফরাস, আয়রনসহ আরো অনেক উপকারী উপাদান রয়েছে যা শরীর সুস্থ রাখতে ভূমিকা রাখে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ