ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মেহেন্দীগঞ্জে সহিংসতায় এবার আ'লীগের প্রার্থীর ভাই খুন

    মেহেন্দীগঞ্জে সহিংসতায় এবার আ'লীগের প্রার্থীর ভাই খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দীগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুরুত্বর আহত একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যাক্তির নাম সাঈদ চৌধুরী (৩৫)। 

    তিনি পশ্চিম সুলতানী গ্রামের কাইয়ুম চৌধুরীর ছেলে এবং নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর চাচাতো ভাই বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরী। 


    তিনি জানান, ভোররাতে আমরা হামলা করিনি। সর্দার বাড়ির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা প্রতিহত করতে গিয়ে অনেক লোক আহত আছে। 


    এই প্রার্থী অভিযোগ করেন, ভোররাতে মারা যাওয়া সাইদুল সরদারকে তারা নিজেরা হত্যা করে আমাদের ওপর দায় চাপাচ্ছেন। মিলন চৌধুরী তার ভাই হত্যার বিচার চেয়েছেন। 


    এ বিষয়ে নিশ্চিত করার জন্য মেহেন্দীগঞ্জ ওসির মোবাইলে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি। 

    তবে পুলিশ সুপার মারুফ হোসেন জানিয়েছেন, নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। সহিংসতা যেন আর না ছড়ায় তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    এর আেগ নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেদর হামলায় বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থক সাইদুল সর্দার নামে একজন নিহত হন। উভয়ের লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।


     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ