ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায়   চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার

    কলাপাড়ায়   চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     পটুয়াখালীর কলাপাড়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন হাওলাদার (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    মামলা সূত্রে জানা যায়, সন্ধ্যায় হুমায়ুন ওই শিশুকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বেড়িবাঁধের বাইরে গোলবাগানের মধ্যে নিয়ে যায়। পরে গোলপাতা দিয়ে তার হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই শিশুটির ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হুমায়ুন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে সে তার পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর পর রাতেই হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার জন্য শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ