ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বীর মুক্তিযোদ্ধা জলকাদের মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট'র ফাইনাল অনুষ্ঠিত

    বীর মুক্তিযোদ্ধা জলকাদের মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট'র ফাইনাল অনুষ্ঠিত
    টুর্নামেন্ট'র ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা জলকাদের মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট'র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাবুগঞ্জের মাধবপাশায় বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে এ অঞ্চলের সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট'র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্ত করা হয়েছে। 

    ফাইনাল খেলায় আমজেদ ঢালী স্মৃতি একাদশকে হারিয়ে বরিশালের সাব্বির একাদশ চ্যাম্পিয়ন হয়। বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন হাওলাদার, শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আজাদ হোসেন, ইউপি সদস্য জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল জমাদ্দার প্রমুখ।

     খেলাটি হারুন অর রশিদের ধারাভাষ্যের মাধ্যমে মাতিয়ে রাখা হয়।
     


    বাবুগঞ্জ প্রতিনিধি/এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ