ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • কিভাবে ঘরেই ত্বক ও চুলের যত্ন নিবেন, পরামর্শ প্রিয়াঙ্কার

    কিভাবে ঘরেই ত্বক ও চুলের যত্ন নিবেন, পরামর্শ প্রিয়াঙ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবাক করা হলেও সত্যি, বহু সেলিব্রেটি দামি প্রসাধনী ব্যবহার করার চেয়ে ত্বক ও চুলের যত্নে ঘরোয়া পদ্ধতি মেনে চলতেই বেশি পছন্দ করেন। তেমনি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও রূপচর্চার ক্ষেত্রে ব্র্যান্ডের পণ্যের চেয়ে ঘরোয়াভাবেই যত্ন নেয়ার পক্ষপাতী।

    ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রূপচর্চা করেন সে বিষয়ে প্রিয়াঙ্কা জানান, ঠোঁটের যত্ন নিতে ভরসা রাখেন সামুদ্রিক লবণ, গোলাপজল ও গ্লিসারিনের ওপর।

    তিনি আরও বলেন, 'আমি টক দই নিয়ে তৈরি ফেসিশাল ব্যবহার করি। সঙ্গে থাকে ওটমিল। একটি পাত্রে সমপরিমাণ ওটস ও টক দই নিই। দুটির পরিমাণই ১ থেকে ২ চামচ। তাতে মেশাই ১ থেকে ২ চা চামচ হলুদ। ভালো করে মেশাই। তারপর মুখে মেখে অপেক্ষা করি ৩০ মিনিট। আধ ঘণ্টা পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলি। টক দই আমার ত্বক উজ্জ্বল করে। ক্লান্তির ছাপ দূর করে।'

    চুলের জন্য ছোট থেকেই নারকেল তেলের গুণে বিশ্বাসী প্রিয়াঙ্কা। এখনও নিয়মিত নারকেল তেলে ম্যাসাজ করেন চুল। তিনি জানিয়েছেন, তিনি টক দই মেখে স্নান করেন। এতে তার শরীরে পানির অভাব মেটে। শাওয়ারের তলায় দাঁড়িয়ে প্রথমে শরীর ভিজিয়ে নেন। তারপর সাবান মাখার পরিবর্তে তিনি মাখেন টক দই। তিন মিনিট অপেক্ষা করেন। তারপর ধুয়ে ফেলেন ভাল করে। শুধু শরীরে নয়। স্কাল্পেও মাখেন টক দই। তাতে খুশকি চলে যায়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ