ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • বৈদেশিক যোগাযোগে সুফল পাবেন কন্যা

    বৈদেশিক যোগাযোগে সুফল পাবেন কন্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আজ ১৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ, ২৯ আগস্ট ২০২১ এবং ১৯ মহররম ১৪৪৩ হিজরি রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।


    দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
    মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
    কোনো আর্থিক বিষয়ের আলোচনায় অগ্রগতি। পাওনা আদায়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

    বৃষ (২১ এপ্রিল-২০ মে)
    নিজ গুণে প্রশংসিত হবেন। প্রভাব-প্রতিপত্তি বাড়বে। কারো ওপর নির্ভর করে যৌথ কাজে হাত দেওয়া ঠিক হবে না। আপনার যোগ্যতাকে সঠিকভাবে উপস্থাপন করুন। ফলাফল শুভ হবে।

    মিথুন (২২ মে-২১ জুন)
    নতুন পরিকল্পনায় অগ্রগতি। সঠিক প্রচেষ্টায় পরিবর্তন আসবে। পুরনো সমস্যা কিছুটা মিটবে। অপ্রয়োজনীয় ব্যয় হবে। সবকিছু সময়মতো নাও হতে পারে। সুযোগের সদ্ব্যবহার করুন।

    কর্কট (২২ জুন-২২ জুলাই)
    কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। আয়ের নতুন উৎস পাবেন। বন্ধু সান্নিধ্যে সময় ভালো কাটবে। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। পরিশ্রমের ফল ভালো। সুযোগ নষ্ট করবেন না।

    সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) 
    মানসিক চাপ বাড়তে পারে। কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। কর্মচারীর ভুলে ক্ষতির আশঙ্কা। ইচ্ছা শক্তির জোরে বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্যের প্রতি নজর দিন।

    কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
    কর্ম ও অর্থক্ষেত্র অনুকূলে। বৈদেশিক যোগাযোগে সুফল পাবেন। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না। অসমাপ্ত কাজ শেষ করুন।

    তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
    সম্ভাবনাময় কোনো কাজের পরিকল্পনা করতে পারেন। আর্থিক সাহায্য পাওয়ার আশ্বাস। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। কাজে স্থবিরতা দেখা দিলে বাধাকে পাশ কাটিয়ে অগ্রসর হবেন।

    বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
    নতুন কাজের যোগাযোগ আসবে। প্রেম-প্রণয়ে সুসময়। প্রত্যাশিত কাজে বাধা এলেও তা দীর্ঘস্থায়ী হবে না। কোনো অংশীদারি কাজে অগ্রগতি হবে। শরীর ভালো থাকলেও যত্নের প্রয়োজন।

    ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) 
    কর্মপ্রার্থীরা কোনো সুখবর পেতে পারেন। দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থা কাজকর্মের ক্ষতি করতে পারে। কাজে লক্ষ্য স্থির করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। শরীর ভালো রাখুন। সুস্থ থাকুন।

    মকর (২২ ডিসেম্বর-১০ জানুয়ারি) 
    আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা। সামাজিক কাজে সুনাম বাড়বে। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা কমবে। উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্ত কাজে সাফল্য আনবে। প্রিয়জনকে সময় দিন।

    কুম্ভ (২২ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
    সামাজিক কাজে সুনাম পাবেন। কারো কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। ঘরের সংবেদনশীল সমস্যাগুলোর সমাধান করতে বুদ্ধি কাজে লাগাতে হবে। প্রার্থনায় শান্তি পাবেন।

    মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) 
    কোনো যোগাযোগে আর্থিকভাবে লাভবান হতে পারেন। ন্যায্য প্রাপ্তিতে বাধা এলে হতাশ হবেন না। পুনরায় তা লাভ করতে পারবেন। আপনার পরিকল্পনায় সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখুন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ