ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী  বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন বরিশালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা, বাড়তে পারে সংক্রমণ বরিশালে স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিল পাঁচ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা
  • ই-অরেঞ্জের সব ব্যাংক হিসাব স্থগিত

    ই-অরেঞ্জের সব ব্যাংক হিসাব স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ দিন তার নিজের এবং প্রতিষ্ঠানের হিসাব থেকে আর কোনো অর্থ উত্তোলন করা যাবে না।

    রোববার (২৯ আগস্ট) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠিয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১) (গ) ধারার আওতায় এ নির্দেশনা দিয়েছে বিএফআইইউ। 

    ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে ই-অরেঞ্জ ডট শপের ঠিকানা দেওয়া হয়েছে গুলশানের ৫ এ রোডের ১৩৬/১৩৭ নম্বর বাড়ি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিনের নামের পাশে অফিসের ঠিকানার পাশাপাশি ৩৮ গুলশান এভিনিউয়ের গ্লাস হাউজের ঠিকানা উল্লেখ রয়েছে।  

    এর আগে বিএফআইইউ গত সপ্তাহে ই-অরেঞ্জ ডট শপ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিন ও ব্যবস্থাপনা পরিচালক মাসুকুর রহমানের ব্যাংক হিসাব তলব করা হয়। ই-অরেঞ্জ অনলাইন শপিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। একইসঙ্গে ভ্যাট আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।

    অগ্রিম টাকা পরিশোধের পরও প্রতিশ্রুত সময়ে পণ্য না পাওয়ায় গত ১৭ আগস্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন এক গ্রাহক। মামলায় ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের মোট ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
     
    গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় বর্তমানে ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ তিনজন জেলখানায় রয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ