ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা

    ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোরের বাতাস তুলনামূলকভাবে বিশুদ্ধ। এই সময়ে জগিং করলে অথবা বারান্দায় বসলে নিঃশ্বাসের সঙ্গে বিশুদ্ধ বায়ু গ্রহণ করা যায়। ফলে শরীর সুস্থ থাকে।

    ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা অনেক। ভোরের ফুরফুরে আবহাওয়ায় দেহ-মন সতেজ থাকে। কাজ করার জন্য সারা দিনে প্রচুর সময় পাওয়া যায়। চলুন, আরও কিছু উপকারিতা জেনে নেই।

    ১. ভোরে ঘুম থেকে উঠলে মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যায়। ফলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা কমে আসে। গবেষণায় দেখা গেছে, ভোরে ওঠা ব্যক্তি অন্যদের তুলনায় বেশি সক্রিয় থাকেন এবং কাজে সময় নেন কম।

    ২. ভোরে ঘুম থেকে উঠলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। যখন কেউ ভোরে ওঠেন, তখন কাজের তাড়া স্বাভাবিকভাবে কমে আসে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যেসব শিক্ষার্থী ভোরে ঘুম থেকে ওঠে, তারা দেরিতে ঘুম থেকে ওঠা শিক্ষার্থীদের তুলনায় ভালো ফল করে।


    ৩. ভোরের বাতাসে ধুলা, কলকারখানার ধোঁয়া থাকে না। এই বাতাস তুলনামূলকভাবে বিশুদ্ধ। এই সময়ে জগিং করলে অথবা বারান্দায় বসলে নিঃশ্বাসের সঙ্গে বিশুদ্ধ বায়ু গ্রহণ করা যায়। ফলে শরীর সুস্থ থাকে।

    ৪. ভোরে উঠলে দীর্ঘ জীবন লাভ করা সম্ভব। যুক্তরাজ্যে ৪ লাখ ৩৩ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, ভোরে ওঠা ব্যক্তিদের চেয়ে দেরিতে ওঠা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা ১০ শতাংশ বেশি।

    ৫. যারা অফিস করেন তারা ভোরে উঠলে সময়মতো অফিসে পৌঁছাতে পারবেন। একটু আগে বাসা থেকে বের হলে রাস্তায় জ্যামের কারণে অফিসে পৌঁছাতে দেরিও হবে না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ