ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • নভেম্বর থেকে কাজ করবে না হোয়াটসঅ্যাপ  

    নভেম্বর থেকে কাজ করবে না হোয়াটসঅ্যাপ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১ নভেম্বর থেকে  ৪৩টি মডেলের স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। পুরোনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ বন্ধ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের তরফ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


    হোয়াটসঅ্যাপের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এসব ফোন প্রস্তুতকারণ সংস্থাও এই তথ্য নিশ্চিত করেছে।

    স্যামসং গ্যালাক্সি এসথ্রি মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, কোর, এস টু, এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়েল, এফ সেভেন টু, এফ ফাইভ টু, সনি এক্সপিরিয়া, হুয়েই অ্যাসেন্ড মেট, অ্যাসেন্ড ডি টু, অ্যাপল আইফোন এসই, সিক্সএস এবং সিক্স এস প্লাসে হোয়াটসঅ্যাপ কাজ করবে না বলে জানা গেছে।

    গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা শুরু হয়েছে। এর ফলে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কমেছে বলে জানা গেছে। তবে অ্যাপে নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপস। এখানে দেওয়া বার্তা ও ছবি সব সময়েই নিরাপদ বলে দাবি করে আসছে তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ