ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির চাঁদাবাজমুক্ত বরিশাল গড়া আমার অন্যতম চ্যালেঞ্জ: মুফতী ফয়জুল করীম ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির ওপর পুলিশের গুলির প্রতিবাদে ববিতে বিক্ষোভ  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে শাহবাগে অবস্থান পুলিশের বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ
  • রোববারের রাশিফল (৫ সেপ্টেম্বর)

    রোববারের রাশিফল (৫ সেপ্টেম্বর)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    আজ ৫ সেপ্টেম্বর, ২০২১; রোববার। আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই। 

    মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

    অফিসে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। হারিয়ে যাওয়া মূল্যবাণ বস্তু আজ হাতে আসতে পারে। সুযোগ পেয়েও যারা ব্যর্থ হয়েছেন তাদের কর্মলাভের যোগ শুভ। গবেষণা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য বিদেশ সফরের সুযোগ আসতে পারে। 

    বৃষ (২১ এপ্রিল-২০ মে)

    পরিবারের প্রতি মনোযোগী হওয়া শ্রেয়। হিংসা ভুলে শত্রুকে আজ আপন করে নেয়ার দিন। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। গৃহ নির্মাণ বা সংস্কারের কাজে আজ ধর্মীয় আচার-অনুষ্ঠান সেরে নিতে পারেন।

    মিথুন (২১ মে-২০ জুন)

    সড়কে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সতর্কতা অবলম্বন করুন। বিপরীত লিঙ্গের আচরণ সম্পর্কে আজ আপনার অর্থসহ বিশেষ কিছু প্রাপ্তিযোগ শুভ। কর্মস্থলে পদস্থদের সঙ্গে আলোচনায় সব সময় কৌশলী হতে হবে।

    কর্কট (২১ জুন-২১ জুলাই)

    আজ ভ্রমণ শুভ। আর্থিক যোগাযোগে পুরনো কোনো থেমে থাকা ব্যবসা আবার শুরু হতে পারে। আজ জমিজমা সংক্রান্ত কাজে ও টাকা-পয়সা লেনদেনে সতর্কতার সঙ্গে সাক্ষী রেখে করুন। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য সহজেই পাবেন।

    সিংহ (২২ জুলাই-২১ আগস্ট)

    শেয়ার  ব্যবসায় আজ লাভের মুখ দেখবেন। কাউকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন। এতে ভোগার সম্ভাবনা রয়েছে। কোনো কারণ ছাড়াই আপনাকে বিষণ্ণতায় ভুগতেও হতে পারে।

    কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর)

    পরিবারে আত্মীয়-স্বজনের আগমন ঘটতে পারে। তবে বিষয়-সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। কারো সঙ্গেই আজ আর্থিক কোনো বিষয় নিয়ে আলোচনা থেকে বিরত থাকা উত্তম হবে।

    তুলা (২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

    নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে পরবর্তী কর্মপন্থা ঠিক করা উচিত। কারো কথায় বিভ্রান্ত হতে পারেন। মানসিক অস্থিরতা নিরসনে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য পাওয়া সহজ হবে। পাওনাদারের টাকা পরিশোধের ব্যবস্থা নিন। সাবধানে পথ চলুন।

    বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

    আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে দাফতরিক কোনো কাজ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

    ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

    জায়গা-জমি নিয়ে ফায়সালা করার জন্য আজকের দিনটি উত্তম। কারো ওপর নির্ভর করে কাজ সম্পাদনের চেষ্টা না করাই উত্তম হবে। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে পরিকল্পিত কাজ সমাধানে সক্ষম হবেন। পরোপকারে ও সামাজিক কর্মকাণ্ডে যথেষ্ট অগ্রগতি হতে পারে।

    মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
     
    কেউ হঠাৎ করেই আজ আপনাকে চমকে দিতে পারে। ঈর্ষাকাতর কোনো বন্ধুর চক্রান্তে দাম্পত্য জীবনে সন্দেহের কালো ছায়া নেমে আসতে পারে। আজ যা-ই করুন না কেন আগে তা যাচাই করে নিতে হবে তা নাহলে আর্থিক ক্ষতির দিকটাই বেশি দেখা যায়।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ