ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আইপিএলে ব্যর্থ হবে সাকিব-মুস্তাফিজের দল!

    আইপিএলে ব্যর্থ হবে সাকিব-মুস্তাফিজের দল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল। এবারের আসরে খেলছেন দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, অন্যদিকে মুস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে এই আসরে সাফল্যের দেখা পাবেনা এই দুই দল, থাকবে পয়েন্ট তালিকার তলানির দিকে- এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিশ।

    আইপিএল শুরুর এক সপ্তাহ আগেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভবিষ্যদ্বাণী করেছেন স্টাইরিশ। তার মতে, এবারও আইপিএলের শিরোপা জিতবে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। গতবারের মতো এবারো ফাইনাল খেলবে দিল্লি ক্যাপিটালস।

    স্টাইরিশ তৃতীয় স্থানে রেখেছেন পাঞ্জাব কিংসকে। সানরাইজার্স হায়দরাবাদকে তালিকার চতুর্থ স্থানে রেখেছেন তিনি। পাঁচে রেখেছেন বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এরপর ছয় ও সাতে রেখেছেন কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসকে। স্টাইরিশের মতে, সবার শেষে অবস্থান করবে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস।
     


    অনলাইন/এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ