ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বলেন-মৎস্য ও প্রাণসিম্পদ মন্ত্রী

    বঙ্গবন্ধু প্রথম এই দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলন

     বঙ্গবন্ধু প্রথম এই দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, আজকের দিনের চিন্তাই ছিল মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান। ১৭ এপ্রিল আমাদের মুক্তিযুদ্ধের একটি মাইলফলক। আজ মুুজিবনগর সরকারের শপথের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ প্রথম সরকার গঠন করা হয়েছিল। 

    বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। সব ধর্মের লোক মিলেই সেদিন কিন্তু যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। জয় বাংলা আমাদের স্বাধীনতার স্লোগান। সেই স্লোগানকে পরিবর্তন করে যুদ্ধের পরে বাংলাদেশ জিন্দাবাদ করা হয়। 

    ৭৫ এ ব্যাক্তি মুজিবকে হত্যা করা হয়েছে সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনা ও সও্বাকে হত্যার চেষ্টা করা হয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বাচিয়ে রাখতে কাজ করছি। শনিবার সকাল ১১টায় পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। 

    মন্ত্রী আরো বলেন, ৭৫ এর হত্যাকান্ডের পরে মোস্তাক, নিজামী, গোলাম আজম, সাকা চৌধুরী, এরশাদ ও খালেদা জিয়ারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংষ করে। তারা চেয়েছিল পাকিস্তানী রাস্ট্র কায়েম করতে। আজও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র চলছে। 

    অথচ বঙ্গবন্ধু প্রথম এই দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সথে ৫৬০টি মডেল মসজিদ তৈরি করছেন এবং ইসলামি মাদ্রাসা শিক্ষার পথকে আরো সুগম করেছেন। আজকের দিনে আমাদের শপথ হোকে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তেরি করবো।   


    জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, সবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম লিটন, জেলা পূজা উদযাপান পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুৃরী রওশন ইসলাম।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ