ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, উচ্ছ্বুসিত শিক্ষার্থীরা

     ঝালকাঠিতে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, উচ্ছ্বুসিত শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস সংক্রমণের কারনে দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পরে রবিবার থেকে খুলেছে ঝালকাঠির ৯৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। সকালে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসব আমেজে প্রবেশ করে শিক্ষার্থীরা। শিক্ষকরাও নানা আয়োজনে বরণ করে নেয় শিক্ষার্থীদের। সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় প্রাণ ফিরে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। 

     শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশকালে জীবানুনাশক স্প্রে করা হয়। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আছে তাপমাত্রা মাপার যন্ত্রও। শিক্ষার্থীরাও মাস্ক পরে বসেছে শ্রেণিকক্ষে। তবে গ্রামের বেশিরভাগ বিদ্যালয়েই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কারো কারো মুখে মাস্ক থাকলেও পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী নেই। অনেক বিদ্যালয়ে এখনো বন্যার পানি ঢুকে থাকায় শ্রেণি কক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।   ঝালকাঠি জেলা কলেজ রয়েছে ২৭টি, মাধ্যমিক বিদ্যালয় ১৭৩টি, নিন্ম মাধ্যমিক ২৪টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৮৫টি ও মাদরাসা রয়েছে ১২৩টি। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ