ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
  • আজকের রাশিফল (১৮ সেপ্টেম্বর)

    আজকের রাশিফল (১৮ সেপ্টেম্বর)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ১৮ সেপ্টেম্বর ২০২১; শনিবার। রাশিচক্রের হিসাবে আজকের দিনে জন্ম নেয়া ব্যক্তিরা কন্যা রাশির জাতক বা জাতিকা। তাই আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নেই। তবে জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্য কিন্তু আপনার কর্ম ও বিচক্ষণতার ওপর নির্ভর করছে।

    মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)

    আজ আপনার জন্য দিন শুভ। ব্যবসায় লাভবান হতে না পারলেও ক্ষতির ঝুঁকির শঙ্কা শূন্যের কোঠায়। জমি সংক্রান্ত ঝামেলা দূর হবে। সড়ক পারাপারে সাবধানতা অবলম্বন আপনাকে দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি দেবে। 

    বৃষ (এপ্রিল ২০-মে ২০)

    ছোটবেলার ভালোলাগা উঁকি দেবে। সেই ভালোলাগার আপনাকে অনেক দূরে নিতে পারে। অর্থ অর্জনের যোগ রয়েছে। বিদেশে যাত্রা শুভ নয়। বেকাররা সাবধানে চলবেন, অসাবধানতার জন্য চাকরি বোর্ডে খারাপ ফল আসতে পারে। 

    মিথুন (মে ২১-জুন ২০)

    আজ আপনাকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সামান্য কারণে কাছের কাউকে অনেক দূরে ঠেলে দিতে হতে পারে, আবার দূরের কেউ হতে পারে খুব আপন। প্রেমের ফুলটি বাসি হতে চলেছে, লজ্জা না করে এখনই হাতবদলের ব্যবস্থা করুন। কর্মক্ষেত্রে কৃতকর্মের উচ্ছ্বসিত প্রশংসা পাবেন। 

    কর্কট (জুন ২১-জুলাই ২২)

    আজকের দিনে আর্তমানবতার সেবায় নিজেকে খুব বেশি দরদী মনে হতে পারে। দুঃস্থ সেবায় ব্যয় হতে পারে বেশ কিছু টাকা। প্রেমিক মন আজ সৃজনশীল কাজে উৎসাহ পাবে প্রিয়জনের কাছ থেকে। বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে গেলে বিকেলের কিছু কাজে ভুল হওয়ার আশঙ্কা থেকে যাবে।

    সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)

    ঘুম থেকে উঠেই বেশ সুখী সুখী মনে হবে। দিন গড়ানোর সঙ্গে ছোট্ট একটি কারণ ক্ষণিকের জন্য দুঃখিত করে দিতে পারে। তবে সে দুঃখ আপনার ভেতর এমন এক জিদ তৈরি করবে যা সফলতার দিকে ধাবিত করবে। অর্থকড়িতে টানাটানি না থাকার সম্ভাবনায় বেশি।

    কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২)

    ভালোবাসার মানুষকে তার প্রাপ্য সময়টা দিন। অর্থভাগ্য আজ ভোগাবে, ভালো খারাপের মধ্যে দুলতে থাকবে অনবরত। গ্রহের কল্যাণে অশুভ আজ দূরে সরে যাবে। অর্থ লেনদেনে সাবধানতা রাখুন।

    তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২)

    আজ প্রেমে ঘটে যাবে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ।  রূপ সচেতনতায় আপনার অনেকটা সময় নষ্ট হবে সেটা আপনি যেই জাতিকা হোন। কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে মন বিগলিত হতে পারে। ভালোবাসার মানুষটি আজ আপনার প্রতি বড্ড যত্নশীল হয়ে উঠবে।

    বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১)

    ধার দেয়া অর্থ আদায়ে বেগ পেতে হবে। দূরযাত্রায় সামান্য জটিলতা আনন্দকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শ্রদ্ধেয় কোনো ব্যক্তির কাছ থেকে আশার বাণী শুনতে পারবেন । পরিবারের কারো সফলতা আনন্দের উদ্রেক ঘটাবে।

    ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)

    আপনার গ্রহ বন্ধুদের সঙ্গে যৌথ বিনিয়োগে বিরত থাকতে বলছে। রাজনৈতিক কোনো চাপ অনৈতিকভাবে আপনাকে পাকড়াও করতে চাইতে পারে। সাবধানের ওপর বাড়তি সাবধান থাকতে হবে। প্রিয় মানুষটিকে যেকোনো অজুহাতে আজ উপহার দিতে হবে।

    মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)

    বাড়িতে অপ্রত্যাশিত কারো আগমনে দিনের সব পরিকল্পনা এলোমেলো হয়ে যেতে পারে। প্রজাপতির পালক মনকে করে দিতে পারে উতলা। বিনিয়োগে বিশেষ সুবিধা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তবে অবশ্যই রাস্তা পারাপারে সচেতন হতে হবে।

    কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)

    প্রতিবেশীর কারো উপকার করতে গিয়ে ফেঁসে যাওয়ার আশঙ্কা আছে। আজ সমাজের মুরব্বীদের সঙ্গে কোনো বিচার কার্যে ভূমিকা রাখতে হতে পারে। কর্মক্ষেত্রে অযথায় সহকর্মীর সঙ্গে কাজের ব্যাপারে মতবিরোধ বাধতে পারে। বেকারদের কারো চাকরি প্রাপ্তির শুভ সংবাদ আসতে পারে।

    মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)

    ভালোবাসার সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। লেগে থাকা কাজের সফলতা নাকের ডগায় ঝুলবে, হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। আপনার আচরণের বিশেষ প্রশংসা জুটে যাবে সামান্য পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে। পারিবারিক ঝামেলার সমাধান আজ আপনার হাত দিয়েই হওয়া সম্ভব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ