ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার  শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার
  • মিস আর্থ বাংলাদেশ’র মুকুট জিতলেন নাইমা

     মিস আর্থ বাংলাদেশ’র মুকুট জিতলেন নাইমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবারের ‘মিস আর্থ বাংলাদেশ’ তথা  পরিবেশ সচেতন সুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট জিতলেন উম্মে জমিলাতুন নাইমা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গত শুক্রবার আয়োজিত এবারের গালা রাউন্ডে মিস আর্থ বাংলাদেশ-২০২১ বিজয়ী ঘোষণা করা হয় নাইমাকে। 

    উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’- এরপর গুরুত্বপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মনে করা হয় ‘মিস আর্থ’কে। এই আয়োজনে অংশ নিতে গতবছর থেকে বাংলাদেশে আয়োজন করা হচ্ছে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতা।


    এবারের গালা রাউন্ডে মিস এয়ার, ফায়ার ও ওয়াটার বাংলাদেশ হিসেবে ভূষিত হয়েছেন যথাক্রমে সাকিলা তানহা, পিয়াল সরকার ও ফাহমিদা বর্ষা। এ ছাড়া ফারজাহান পিয়া ও আরুশা আবিদা যথাক্রমে মিস বিউটিফুল ফেস ও মিস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নির্বাচিত হয়েছেন।

    আয়োজনটির ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী, মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলম এবং রোটারি ফার্স্ট লেডি রোকেয়া ফারুকী বিজয়ীদের মুকুট পরিয়ে দেন। 

    মিস আর্থ বাংলাদেশ ২০২১-এর এবারের আসরটি আয়োজন করে লাইসেন্সি প্রতিষ্ঠান ত্রিপল নাইন গ্লোবাল ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১। আয়োজকরা জানান, যোগ্যতা হিসেবে প্রতিযোগীদের শিক্ষা, মেধা, পরিবেশ চিন্তা ও উপস্থাপনার ভঙ্গিকে মানদণ্ড হিসেবে বিবেচনা করেই মিস আর্থ বাংলাদেশ-এর প্রতিনিধি নির্বাচিত হয়।

    এ ছাড়া অনুষ্ঠানে সোনালী ব্যাগের আবিষ্কারক ড. মোবারক আহমদ খান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মুকিত মজুমদার বাবু, মোতাসিম বিল্লাহ ফারুকী, নায়লা বারী ও ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবারের গালা রাউন্ডে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ