ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার  শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার
  • এসি ল্যান্ড হলেন ৮৩ কর্মকর্তা

    এসি ল্যান্ড হলেন ৮৩ কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সহকারী সচিব পদমর্যাদার ৮৩ কর্মকর্তাকে এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) নিয়োগ দিয়েছে সরকার। পদায়নের জন্য তাদের চাকরি বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

    রোববার (২৬ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাদের ন্যস্ত করা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী কমিশনার (ভূমি) পদায়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৬ মার্চের পরিপত্রটি অনুসরণ করতে হবে। ন্যস্ত করা কর্মকর্তাদের নিজ জেলা ও স্পাউচের জেলায় বদলি বা পদায়ন করা যাবে না।

    এতে আরও বলা হয়, কর্মকর্তারা দ্রুত পদায়ন করা কর্মস্থলে যোগদান করবেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বে যোগদানের তথ্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

    এর আগে গত ১০ ও ১২ আগস্ট এসব কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

     

    দেখুন ‍এখানে


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ