ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে অবদান রাখছে ভারত 

    বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে অবদান রাখছে ভারত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত-বাংলাদেশ একই সুতোয় বাঁধা। বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে ভারত সরকার বিশেষভাবে অবদান রাখছে। আগামীতেও যেকোনো উন্নয়নে অবদান রাখবে। আর্থিকভাবে উন্নয়নের কারণে ভারত-বাংলাদেশ উভয়ই উপকৃত হচ্ছে। আশা করি শীতের আগেই পর্যটন ভিসা ও যাত্রীবাহী ট্রেন চালু হবে।

    আজ সোমবার দুপুরে রাজধানীর রেল ভবনে ভারতের দুই প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শক নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    ৯৭ কোটি টাকার বিনিময়ে ভারতীয় প্রতিষ্ঠান রাইটস ইন্ডিয়া লিমিটেড এবং আরভি ইন্ডিয়া যৌথভাবে এ প্রকল্পের পরামর্শকের কাজ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

    দোরাইস্বামী বলেন, বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যাচ্ছে চিকিৎসা, বাণিজ্যসহ বিভিন্ন কাজে। রেলপথ সাশ্রয়ী, ফলে বহু লোক ট্রেনে ভ্রমণ করত। আমরা আগামী শীতের আগেই পর্যটন ভিসা চালু করব। একই সঙ্গে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচলও চালু করা হবে। আশা করছি, ওই সময়ের মধ্যে করোনা সংক্রমণও নিয়ন্ত্রণে আসবে।

    তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের জনগণ ভারতে গিয়ে যথাযথ চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজ করুক। ভারত-বাংলাদেশ আলাদা রাষ্ট্র হলেও বন্ধনটা একেবারেই হৃদয়ের। সংস্কৃতিসহ যেকোনো উন্নয়ন বিষয়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে।

    তিনি আরো বলেন, বাংলাদেশে রেলের উন্নয়নে যা যা সাহায্যের প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত।  শুধু পরামর্শ নয়, অবকাঠামোগত উন্নয়নেও আমরা পাশে থাকব।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলসচিব সেলিম রেজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার এবং রাইটস ইন্ডিয়া লিমিটেডের পরিচালক অনিল ভিজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ