ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ দিবসে আইইউবির রচনা প্রতিযোগিতা

    জাতিসংঘ দিবসে আইইউবির রচনা প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস। দিবসটি উপলক্ষে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি ইংরেজি রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।

    সোমবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আইইউবি।

    এতে বলা হয়, জাতিসংঘ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) নানা অনুষ্ঠানের আয়োজন করবে। তারই অংশ হিসেবে আইইউবির গ্লোবাল স্টাডিজ ও গভার্নেন্স প্রোগ্রামের উদ্যোগে ‘Our Planet: Our Future’ শিরোনামে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি ইংরেজি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী প্রতিযোগীদের আগামী ৫ অক্টোবরের মধ্যে রচনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।  

    রচনা প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে www.slass.iub.edu.bd/gsg-event/ এই লিংকে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ