ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম

ঝালকাঠিতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঝালকাঠিতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠিতে গাঁজাসহ মো. কাউয়ুম ওরফে সাইদুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের রতন মার্কেটের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রতন মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চায়ের দোকান থেকে কাউয়ুম ওরফে সাইদুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেহ তল্লাশী করে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। সাইদুল ভোলার বাপ্তা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তাঁর বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ