ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • ধামাকার সিইওসহ দুজনের দুদিন রিমান্ড মঞ্জুর

    ধামাকার সিইওসহ দুজনের দুদিন রিমান্ড মঞ্জুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধামাকার সিইও মো. সিরাজুল ইসলাম রানা ও সিস্টেম ক্যাটাগারি হেড ইমতিয়াজ হাসান সবুজের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর আদালতের নির্বাহী হাকিম মো. ইকবাল হোসেন তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

    টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায়, প্রতারণা মামলায় র্যাব-১ তাদের গ্রেফতার করে।  
    গ্রেফতার অপর ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

    টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গত ২৩ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর এক ব্যবসায়ী বাদী হয়ে প্রতারণার অভিযোগে ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করে র্যাব। পরে বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে নেয়া হয়। এসময়  পুলিশ গ্রেপ্তারকৃতদের ৭দিনের রিমান্ড চাইলে, আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ