ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • মালয়েশিয়ায় গভীর রাতে অভিযানে ৯৫ বাংলাদেশিসহ আটক তিন শতাধিক

    মালয়েশিয়ায় গভীর রাতে অভিযানে ৯৫ বাংলাদেশিসহ আটক তিন শতাধিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর রাতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটকের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় তাদের আটক করা হয়। এদের মধ্যে অন্তত ৯৫ জন বাংলাদেশি রয়েছেন। 

     

    মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ জানিয়েছেন, জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিবাসন বিভাগ এ অভিযান চালায়। এ সময় ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

     

     

    অধিকতর তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খায়রুল দাউদ বলেন, তাদের বৈধ কাগজপত্র নেই। যেসব বিদেশিকে আটক করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণশ্রমিক। কেউ কেউ ব্যবসায়ী। 

     

    তিনি জানান, আটকদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি রয়েছেন। ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন। এছাড়া মিয়ানমারের ৬৬ জন, ঘানার একজন এবং ভিয়েতনামের ৬ জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন। 

     

     

    খায়রুল দাজেমি দাউদ সাংবাদিকদের বলেন, আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব অভিবাসীরা স্বাস্থ্যবিধি মানেন না। তাদের বসবাসের স্থান ঘনবসতিপূর্ণ। এ এলাকায় আবাসন ও কর্মচারী সুবিধা আইন (আইন ৪৪৬) মানা হয়নি।

     

    তিনি বলেন, আইন না মানায় আটক শ্রমিকদের নিয়োগকারীদেরকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগেও নিয়োগদাতাদের তিন লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছিল।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ