ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলে আছড়ে পড়তে পারে ১৪৫ কিমি বেগে! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ওমরা পালনে সৌদিতে বিসিসি প্রশাসকের একান্ত সচিব  বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা  পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি ও সম্পাদক রিমু  ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন
  • নিজের পোষা কবুতর কাল হলো কিশোরের

    নিজের পোষা কবুতর কাল হলো কিশোরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝালকাঠি শহরের রূপনগর এলাকায় নিজের পোষা কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে ছিটকে পড়ে আবদুল্লাহ আল আবিদ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

    মৃত আবদুল্লাহ আল আবিদ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবা হেমায়েত হোসেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত রয়েছেন।

    আবিদের বড় ভাই আরাফাতের বন্ধু মুরাদ হোসেন জানান, নিজের পালিত একটি কবুতর ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় আবদুল্লাহ আল আবিদ। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ