ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • মমতা জিতবেন ৫০ হাজার ‌ভোটে, দাবি বিজেপি নেতার

    মমতা জিতবেন ৫০ হাজার ‌ভোটে, দাবি বিজেপি নেতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কে জয়ী হবেন?‌ এটাই হাইভোল্টেজ নির্বাচনের পর বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। তবে মমতা ব্যানার্জি ৫০ হাজারের বেশি ভোটে জিতবেন বলে দাবি করেছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি খবর। তিনিই এই মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন। তার মতে, একুশের নির্বাচনে বিজেপি যে ভুল করেছিল ভবানীপুরের উপনির্বাচনেও একই ভুল করেছে। তাই মুখ্যমন্ত্রীর বিপুল ব্যবধানে জয় একপ্রকার নিশ্চিত।

    যদিও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, এই উপনির্বাচনে জয়ী হবেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি বলেন, ‘‌যারা বাড়িতে বসে টুইট করছেন, ফেসবুক করছেন, তাদের দিয়ে নির্বাচন চলে না। যারা মার খান, লড়াই করেন, তারাই আমাদের প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি গেছেন। ভবানীপুরের মানুষ খুশি এমন লড়াকু প্রার্থী পেয়ে। ঘরে বসে কে কী বলছেন, কিচ্ছু যায় আসে না। জয়–বিজয় অনেক কিছু বলে, তাতে পার্টি চলে না।’‌

    এদিকে ভবানীপুরে মমতা জিতবেন বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। জয় বন্দ্যোপাধ্যায়ও একই দাবি করছেন। এখন প্রশ্ন উঠছে, বিজেপি কোন ভুল ফের করেছে?‌ এই বিষয়ে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ‘‌বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসতে হলে বাঙালি প্রার্থী দিয়েই বাংলার মানুষের মন জয় করতে হবে। এখানে অবাঙালি প্রার্থী দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। ভবানীপুর উপনির্বাচনেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একজন অবাঙালিকে প্রার্থী করা হয়েছে। আর এটাই একই ভুল দলের।’‌
    এই মন্তব্যের পর রাজ্য বিজেপির অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কী তিনিও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন?‌ উত্তরে অবশ্য জয় বলেন, ‘‌আমি বিজেপি প্রেমী। তবু ভবিষ্যদ্বাণী করতে বাধ্য হয়েছি।’‌ এতে আরও বিড়ম্বনায় পড়েছে বিজেপি। অধীররঞ্জন চৌধুরীও বলেন, ‘‌মমতা আগেও ভবানীপুরে জিতেছেন। এবারও জিতবেন।’‌ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ‘‌অধীর চৌধুরী তো মমতাকে জেতানোর দায়িত্ব নিয়েছেন। পার্টিটাই ওনার হাতে দিয়ে দিন।’‌

    সূত্র : হিন্দুস্তান টাইমস/ bd protidin


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ