ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • বরিশাল শেবাচিমে করোনায় একদিনে তিনজনের মৃত্যু

    বরিশাল শেবাচিমে করোনায় একদিনে তিনজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে একদিনে তিনজন রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলো ৪২জন রোগী। 

    এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার রাতে সব শেষ নমুনা পরীক্ষায় ৬.৪৫ ভাগ করোনা শনাক্ত হয়েছে। 

    মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪২ জন রোগী। একদিনে চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৫ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৮ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় তিনজন রোগীর মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে দুইজন রোগীর মৃত্যু হয়। 

    এর আগের দিন বৃহস্পতিবার ৪.৪৫ ভাগ, বুধবার ১.৭৮ ভাগ, মঙ্গলবার ১১.৭৬ ভাগ, সোমবার ৪.৪৬ ভাগ, রবিবার ৭ ভাগ এবং গত শনিবার ৪.৭৬ ভাগ করোনা শনাক্ত হয়। 

    গত ১৮ সেপ্টেম্বর পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বনিম্ন ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয় গত ৫ জুলাই। 

    গত বছরের ১৭ মার্চ মেডিকেলে করোনা ওয়ার্ড চালুর পর থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত সেখানে ভর্তি হয়েছেন ৭ হাজার ২শ’ ৩৬ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজায় ৩শ’ ৯১ জন রোগীর মৃত্যু হয়েছে বলে পরিচালক কার্যালয় থেকে জানা যায়। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ